শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’ মাওলানা ফজলুর রহমানের সরকারি নিরাপত্তা প্রত্যাহার, ব্যক্তিগত সচিবের গ্রেপ্তারি পরোয়ানা জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি

বাস ভাড়া বৃদ্ধি নিয়ে বৈঠক কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন রোধে সরকারি বিধিনিষেধে গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে হবে। এরই মধ্যে ট্রেনে ভাড়া না বাড়িয়ে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত হয়েছে।

বাস এবং লঞ্চে যাত্রী পরিবহনে কেমন ভাড়া নেওয়া হবে তার সিদ্ধান্ত হয়নি।

স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বাসে যাত্রী পরিবহনে মালিকদের নিয়ে বুধবার বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ বৈঠকে বাসের ভাড়া বৃদ্ধি, চালক ও সহকারীদের সনদ বাধ্যতামূলক করার বিষয়টি তুলবেন মালিকরা। বুধবার দুপুর আড়াইটায় বনানীতে বিআরটিএ কার্যালয়ে এই বৈঠক হবে।

আগামী ১৩ জানুয়ারি থেকে মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করে সোমবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে গণপরিবহনের ক্ষেত্রে বলা হয়, ট্রেন, বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী নেওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখসহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। সর্বপ্রকার যানের চালক সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েতুল্লাহ বলেন, প্রজ্ঞাপনে ভাড়ার বিষয়ে কিছু বলা হয়নি। কিন্তু একই জনবল এবং বাস দিয়ে ৫০ ভাগ যাত্রী বহন করব, বাড়তি ভাড়া নিতে পারব না, এতে আমাদের লস হবে। মালিকরা তো ভর্তুকি দিয়ে গাড়ি চালাবেন না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ