শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮


হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিলে পাগড়ী পেলেন আড়াই হাজার তরুণ আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এশিয়ার অন্যতম ও প্রাচীন ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে হাটহাজারী মাদরাসা থেকে গত শিক্ষাবর্ষে দাওরায়ে হাদীস (মাস্টার্স) উত্তীর্ণ প্রায় ২৫০০ তরুণ আলেমকে প্রতিষ্ঠানের নাম ও মনোগ্রাম খচিত বিশেষ সম্মানসূচক পাগড়ী প্রদান করা হয়েছে।

আজ (৭ জানুয়ারী) শুক্রবার লক্ষাধিক মুসল্লীর অংশগ্রহণে আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হয়েছে মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন ।

সম্মেলনে সভাপতির বক্তব্যে দারুল উলূম হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া বলেছেন, বর্তমানে ঈমান, আমল ও ধর্মীয় অনুশাসন পালনে সাধারণ শিক্ষিত মুসলমানদের মধ্যে গাফলতি দেখা যাচ্ছে। ইসলাম থেকে দূরে সরে পড়ার কারণেই মুসলমানগণ নানা দুর্দশা ও ঘাতপ্রতিঘাতের শিকার হচ্ছে। সঠিকভাবে ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমেই কেবল এই বিপদাপদ থেকে মুক্তি পেতে আল্লাহর সাহায্য আশা করা যায়।

তিনি বলেন, ইসলাম শান্তি, সম্প্রীতি, ইনসাফ, সততা ও সহাবস্থানের ধর্ম। পরিপূর্ণরূপে ইসলাম মেনে চললে আখেরাতের চিরস্থায়ী জীবনের সাথে সাথে দুনিয়াবী জীবনও শান্তি এবং সমৃদ্ধিময় হবে। এ জন্য সবার আগে আমাদের ঈমান- আক্বিদা বস্তুনিষ্ঠ ও দৃঢ় করতে হবে। তারপর যথারীতি নামায কায়েম এবং এরপর রোযা,
হজ, যাকাত’সহ অন্যান্য বিধানসমূহ মেনে চলতে হবে। সুন্নাত অনুযায়ী জীবন সাজাতে হবে। যেনা-ব্যভিচার, মিথ্যা, সুদ-ঘুষ, দুর্নীতি, অন্যের হক আত্মসাত, মারামারি-হানাহানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে।

আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া আরো বলেন, ইসলামে অসত্য, অন্যায়, সন্ত্রাস ও ষড়যন্ত্রের কোন স্থান নেই। ইসলাম ন্যায় ও শান্তির ধর্ম। ইসলামকে অনুসরণ করতে পারলে এদেশে কোন হানাহানি ও সন্ত্রাস থাকবে না এবং শান্তি ও ইনসাফ নিশ্চিত হবে।

দারুল উলূম হাটহাজারী মাদরাসার মুঈনে মুহতামিম আল্লামা মুফতি জসিমুদ্দীন, মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী, সিনিয়র শিক্ষক মাওলানা আনোয়ার শাহ আযহারী ও ড. মাওলানা নূরুল আবছার আযহারীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক মাহফিলে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রেখেছেন, বাবুনগর মাদরাসার মুহতামিম আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, দারুল উলূম হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ, প্রখ্যাত মুফাসসিà