শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’ মাওলানা ফজলুর রহমানের সরকারি নিরাপত্তা প্রত্যাহার, ব্যক্তিগত সচিবের গ্রেপ্তারি পরোয়ানা জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি

বুস্টার ডোজের বয়সসীমা কমবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহামারি করোনভাইরাসের নতুন ধরণ ওমিক্রন সংক্রমণ রোধে বুস্টার ডোজ দেয়ার বয়সসীমা ৬০ থেকে কমানো হবে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন ।

আজ বৃহস্পতিবার করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়ে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শেষে এ কথা জানান তিনি।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকারের বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে প্রধানমন্ত্রী নানা নির্দেশনাও দিয়েছেন।

ভিডিও কনফারেন্সে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

বুস্টার ডোজ নিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মহামারি করোনভাইরাসের নতুন ধরণ ওমিক্রন সংক্রমণ রোধে বুস্টার ডোজ দেয়ার বয়স সীমা ৬০ থেকে কমানো হবে। ফ্রন্টলাইনাররা সবাই শিগগিরই বুস্টার ডোজ পাবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ