শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আ’লীগ প্রার্থীকে হারিয়ে ইসলামী ঐক্যাজোটের কারাবন্দী নেতা চেয়ারম্যান নির্বাচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে বিজয়ী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইসলামী ঐক্যাজোটের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। বর্তমানে তিনি হেফাজতে ইসলামের ভাঙচুর ও অগ্নিসংযোগের ১৪ মামলায় কারাগারে রয়েছেন।

জানা যায়, তিনি সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন থেকে স্বতন্ত্র চেয়ারম্যান পদে চশমা প্রতীকে নির্বাচন করেন। নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ১৪৮৯ ভোটের বিশাল ব্যবধানে হারিয়ে তিনি বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হোন। তিনি পেয়েছেন ৩৯৬১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম পেয়েছেন ২৪৭২ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ উপজেলার ১৮টি ইউনিয়নের মধ্যে ৯টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং ১২টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এদিকে জেলা কারাগার সূত্রে জানা গেছে, হেফাজতে ইসলামের পৃথক ১৪টি মামলার আসামি হয়ে গত বছরের ২২ জুন থেকে তিনি কারাগারে আছেন তিনি। তবে ইতোমধ্যে ১৩টি মামলায় জামিন হয়েছে তার। একটি মামলায় এখনো জামিন না হওয়ায় কারামুক্ত হতে পারেননি তিনি। এর ফলে কারাগারে বসেই তিনি ভোটে লড়েন। তার পক্ষে পরিবারের সদস্য এবং দলীয় নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা চালান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী ঐক্যজোটের যুগ্ম সম্পাদক মুফতি এনামুল হাসান সংবাদমাধ্যমকে জানান, পরিবারের সদস্যদের পাশাপাশি ইসলামী ঐক্যজোট এবং ছাত্র খেলাফতের স্থানীয় নেতৃবৃন্দ মনিরুলের নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তিনি এলাকায় তুমুল জনপ্রিয়। সেজন্যই তিনি কারাগারে থেকেও নির্বাচনে বিজয়ী হয়েছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ