শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’ মাওলানা ফজলুর রহমানের সরকারি নিরাপত্তা প্রত্যাহার, ব্যক্তিগত সচিবের গ্রেপ্তারি পরোয়ানা জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি

বাড়ছে সয়াবিন তেলের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বাজারে বাড়ছে সয়াবিন তেলের দাম। লিটার প্রতি এই তেলের দাম ৮ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমদানি ব্যয় বৃদ্ধির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার অ্যাসোসিয়েশন।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন তারা। এতে বলা হয়েছে আগামী ৮ জানুয়ারি থেকে নতুন দাম কার্যকর হবে।

বর্তমানে বাজারে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে। এই দাম বাড়িয়ে ১৬৮ টাকা করার সিদ্ধান্তের কথা বলা হয়েছে চিঠিতে।

সে সঙ্গে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে পাম তেলের মূল্যবৃদ্ধি করার সিদ্ধান্তের কথাও জানায় সমিতি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ