শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

জাতীয় বা স্থানীয় নির্বাচনে হেফাজতের কোন সমর্থন নেই: আল্লামা সাজিদুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেছেন, জাতীয় এবং স্থানীয় কোনো নির্বাচনে কোনো দল বা ব্যক্তির পক্ষে হেফাজতের কোন সমর্থন নেই।

মঙ্গলবার (৪ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত  হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দীন রব্বানী সাক্ষরিত এক বিবৃতি থেকে এসব জানা গেছে।

বিবৃতিতে তিনি আরো বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক ইসলাহী দ্বীনি সংগঠন। হেফাজতের কেন্দ্রীয় কমিটি বাদে কোন কমিটি নেই। সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে।

আল্লামা সাজিদুর রহমান বলেন, জাতীয় এবং স্থানীয় কোনো নির্বাচনে কোনো দল বা ব্যক্তির পক্ষে হেফাজতের কোন সমর্থন নেই। এমনকি নারায়নগঞ্জ সিটি নির্বাচনেও কারো পক্ষে কিংবা বিপক্ষে হেফাজতের কোনো সমর্থন নেই। কেউ যদি কারো পক্ষে বা বিপক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে কিংবা সমর্থন করে তাহলে তা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। এর সাথে হেফাজতের কোন যোগসূত্র নেই।

হেফাজত মহসচিব বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কোথাও আল্লাহ, রসূল (সা.), কুরআন-সুন্নাহ তথা ইসলাম বিরোধী কোন কাজ ঘটলে সেই ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ