শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

হাটহাজারী মাদরাসার শূরা সদস্য মাওলানা সোহাইব নোমানীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী।।

খতীবে আজম আল্লামা ছিদ্দিক আহমদ (রহ.) এর সাহেবজাদা ও দেশের সর্ববৃহৎ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারীর শূরা সদস্য মাওলানা হাফেজ সোহাইব নোমানী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার দিবাগত রাত ১টায় চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে মাওলানা সোহাইব নোমানীর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, ৪ মেয়ে বহু শুভাকাক্ষি রেখে গেছেন।

বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন মরহুমের ভাগিনা জাবিদ আহসান খালিদ। তিনি বলেন, ব্লাডার ইনফেকশনের কারণে মাওলানা সোহাইব নোমানী চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাত ১টায় তিনি ইন্তেকাল করেন।

আজ মঙ্গলবার বাদ আসর বরইতলী মাদরাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মাওলানা সোহাইব নোমানী কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ফয়জুল উলুম মাদরাসার মুহতামিম ছিলেন। ৪০ বছর এই প্রতিষ্ঠান পরিচালনা করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ