বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

অবৈধ চিপস কারখানা সিলগালা, মালিককে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রংপুরের কাউনিয়ায় অনুমোদনহীন শিশু খাদ্য উৎপাদন কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সেখানে কারখানা সিলগালা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পুড়িয়ে ধ্বংস করা হয়েছে জব্দকৃত মালামাল।

রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ এলাকায় মিফতাউল ফুড প্রোডাক্ট নামে একটি অননুমোদিত শিশু খাদ্য কারখানায় কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানো হয়।

কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান বলেন, গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কাউনিয়া থানা পুলিশ যৌথভাবে শহীদ বাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত মিফতাউল ফুড প্রোডাক্ট কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন চিপস ও লিচুসহ শিশু খাদ্য তৈরি করে প্যাকেজজাত করা অবস্থায় দেখতে পেয়ে কারখানার মালিক মফিজুল ইসলামের কাছে বিএসটিআইয়ের প্রয়োজনীয় অনুমতিসহ কাগজপত্র দেখতে চাইলে মালিক কোনো কাগজ দেখাতে পারেনি।

এ বিষয়ে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিম বলেন, অনুমতি ছাড়া শিশু খাদ্য উৎপাদনের অপরাধে সাময়িক জরিমানা ও বেশ কিছু মালামাল জব্দ করা হয়েছে। আর সেই সঙ্গে কারখানার মালিক মফিজুল ইসলামকে সাত দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে সম্পন্ন কাগজপত্র দেখাতে না পারলে তার নামে ভোক্তাধিকার আইনে মামলা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ