শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

নববর্ষ উদযাপনে ওড়ানো ফানুসে রাজধানীর অন্তত দশ স্থানে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইংরেজি নতুন বছরকে বরণ করে নিতে ওড়ানো ফানুস থেকে রাজধানীর বহু জায়গায় আগুন লাগার খবর দিয়েছে ফায়ার সার্ভিস।

আজ শনিবার প্রথম প্রহরে বর্ষবরণের উদযাপন শুরু হওয়ার পরপরই ঢাকার অন্তত দশ জায়গায় আগুন লাগার তথ্য পান তারা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা জানান, ‘মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, ডেমরা, সূত্রাপুর, লালবাগ ও কেরানীগঞ্জে আগুন লাগার পর আমাদের কর্মীরা নিয়ন্ত্রণে এনেছে। অধিকাংশ জায়গায় আগুন লেগেছে বাসার ছাদে।’

নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, নববর্ষ বরণে বিভিন্ন এলাকায় ছাদ থেকে ফানুস ওড়ানো হয়েছিল। সেগুলো বিভিন্ন জায়গায় পড়ে আগুন লেগে যায়।

তিনি আরও বলেন, ‘মাতুয়াইল মসজিদ রোডের পাশে একটি বাসা বাড়িতে এবং ধোলাইখাল নাসির উদ্দিন সরদার লেইনের একটি চারতলা ভবনের ছাদে আগুনের ঘটনা ঘটেছে। ওই দুটি আগুন নিয়ন্ত্রণে আছে। আরও ছোট ছোট পাঁচটি আগুন নিয়ে আমাদের কর্মীরা ফিরে এসেছে।’

‘সব আগুন যে ফানুসের, তা নয়। এর মধ্যে গ্যাস থেকে আগুন এবং তেজগাঁওয়ে একটি গাড়িতে আগুনের ঘটনাও রয়েছে’ যোগ করেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

তবে তাৎক্ষণিকভাবে আগুনে কারও হতাহত হওয়ার বা ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ