বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বঙ্গোপসাগরে ভাসতে থাকা ৭ জেলে উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোট থেকে ৭ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ২১ ডিসেম্বর এফভি মায়ের দোয়া সালমা নামক একটি ফিশিং বোট কক্সবাজার থেকে ৭ জন জেলে নিয়ে সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে যাত্রা করে। পরবর্তীতে গত ২৬ ডিসেম্বর রাত ১০টায় বঙ্গোপসাগরের সোনাদিয়া থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে বোটটির ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে।

পরে গত ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ভাসমান বোটটি নেটওয়ার্কের মধ্যে আসলে বোটের মাঝিরা কোস্ট গার্ড এর সাথে যোগাযোগ স্থাপন করে সহায়তা চাইলে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ফিশিং বোটটিসহ ৭ জেলেকে জীবিত উদ্ধার করে। তাদের বিসিজি স্টেশন কক্সবাজারে নিয়ে আসা হয় এবং প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়।

খন্দকার মুনিফ তকি আরও বলেন, পরবর্তীতে উদ্ধারকৃত জেলে এবং ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তাস্তর করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ