শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

‘কারাগারে ফিরে ফের আবেদন করতে পারবেন খালেদা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদেশে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে গিয়ে আবারও আবেদন করতে পারবেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে এ মন্তব্য করেন তিনি।

এর আগে গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর আইনি সুযোগ নেই। তার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয়ের পাঠানো মতামতে বলা হয়েছে, তাকে বিদেশে পাঠানোর আইনগত কোনও সুযোগ নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মানবিক কারণে দণ্ড স্থগিত রেখে খালেদা জিয়াকে তার সুবিধামতো চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। দণ্ড মওকুফ করে তাকে বিদেশ পাঠানোর কোনো সুযোগ নেই। তিনি বাসায় থেকে কিংবা সুবিধামতো চিকিৎসা নিচ্ছেন।

গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে বারবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছে।

তবে এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। কয়েকবার প্রত্যাখ্যানের পর গত ১১ নভেম্বর খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবার আবেদন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ