আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদের সাথে বঙ্গভবনে বৈঠক করেছে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ। বৈঠকে নির্বাচনকালীন সরকার বিষয়ে ৫ দফা প্রস্তাব পেশ করেছে দলটি।
আজ ২৭ ডিসেম্বর বঙ্গভবনে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের-এর নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশগ্রহণ করেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সংগঠনের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী ও ড. মোস্তাফিজুর রহমান ফয়সল।
বৈঠকে মহাসচিব ড. আহমদ আবদুল কাদের দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির নিকট নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন, নির্বাচন কমিশনের প্রধান ও সদস্যবৃন্দ নিয়োগ, নির্বাচন কমিশনকে শক্তিশালী ও নিরপেক্ষকরণ, নির্বাচনের পরিবেশ রক্ষা ও নির্বাচনকালীন সরকার বিষয়ে ৫ দফা প্রস্তাব পেশ করেন।
এ সময় একটি শক্তিশালী, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ ও নির্বাচনকালীন সরকার বিষয়ে খেলাফত মজলিসের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতির বিবেচনার জন্য নিম্নোক্ত প্রস্তাবসমুহ তুলে ধরা হয়:
১. আইন প্রণয়ন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৮ অনুচ্ছেদের দাবী অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের জন্য আইন প্রণয়ন অত্যাবশ্যক। স্বাধীনতার ৫০ বছর পার হলেও এখনও এ আইনটি করতে না পারাটা দুঃখজনক। তাই আমরা মনে করি বাছাই কমিটি গঠন ইত্যাদি অন্তর্বর্তীকালীন পদ্ধতি পরিববর্তন করে কমিশন গঠনের জন্য আইন তৈরী অতীব জরুরী। আইনটি এমন হতে হবে যাতে একটি নিরপেক্ষ, স্বাধীন, দক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা সম্ভব হয় এবং এ সংক্রান্ত যাবতীয় বিতর্কের অবসান ঘটে।
২. নির্বাচন কমিশনের প্রধান ও সদস্য নিয়োগ।
ক. প্রধান নির্বাচন কমিশনার হবেন একজন সৎ, মেধাবী, দক্ষ, সাহসী, দলনিরপেক্ষ এবং প্রাজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তি। তিনি আপিল বিভাগের একজন প্রাক্তন বিচারপতি অথবা একজন অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব হতে পারেন। তিনি বিচার বিভাগ বা সরকারী পদ হতে অবসর গ্রহণের পর সরকারের কোন লাভজনক পদে অধিষ্ঠিত নহেন বা ছিলেন না এমন হতে হবে।
খ. নির্বাà¦