শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

এমভি অভিযান-১০ লঞ্চের মালিক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগার ঘটনায় মালিক হামজালালকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (২৭ ডিসেম্বর) ভোরে তাকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। মামলা হওয়ার পর তিনি এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন।

র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন লঞ্চ মালিককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নৌ আদালতে করা মামলায় লঞ্চের চার মালিকসহ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গতকাল রোববার দুপুরে নৌপরিবহন আদালতের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ জয়নাব বেগম এ পরোয়ানা জারি করেন।

নৌপরিবহন অধিদপ্তরের প্রসিকিউটিং অফিসার বেল্লাল হোসাইন জানান, রোববার দুপুরে নৌপরিবহন অধিদপ্তরে অবস্থিত নৌ আদালতে অধিদপ্তরের প্রধান পরিদর্শক শফিকুর রহমান এই মামলা করেন।

এদিকে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার বিশখালি নদীতে থেকে আরও এক পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত ওই যাত্রীর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর।

স্থানীয় ও পুলিশের প্রাথমিক ধারণা, গত শুক্রবার ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি অভিযান-১০’ নামের ওই লঞ্চের অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক যাত্রী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। এ মরদেহটি ওই নিখোঁজ হওয়া যাত্রীর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ