বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

৪ ভরি স্বর্ণসহ ৯ ডাকাত গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জে ডাকাতি হওয়া ৪ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৮ হাজার ৬৫০ টাকাসহ ৯ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

গ্রেফতার ৯ জন হলেন— খোরশেদ আলম পিটু, ছালাউদ্দিন, মিজানুর রহমান মিজান, আবদুর রহিম, মো. আবদুল, মোশাররফ হোসেন, ফোরকান উদ্দিন, নুরুল ইসলাম ও সুমন চন্দ্র কুরী।

শহীদুল ইসলাম বলেন, ৩ ডিসেম্বর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নে ডাকাতির ঘটনায় হওয়া মামলায় লক্ষ্মীপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ডাকাত দলের মধ্যে ৭ জন ১৬৪ ধারায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছেন। গ্রেফতার ডাকাতদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ