শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

হাসপাতালে ভর্তি ড. আ ফ ম খালিদ হোসেন, দোয়া চাইল পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

প্রথিতযশা আলেম, ইসলামী আলোচক ও চট্টগ্রাম ওমর গণি এম ই এস ডিগ্রী কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসাইন হার্ট অ্যাটাক করেছেন। বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আওয়ার ইসলামকে তথ্য নিশ্চিত করেছেন ড. আ ফ ম খালিদ হোসাইনের বড় ছেলে সাঈদ হাসান খালিদ।

এর আগে গত মঙ্গলবার গাজীপুরে একটি মাহফিলে আলোচনা করার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তারের চিকিৎসায় দ্রুত সেরে ওঠেন তিনি।

এরপর ঢাকা থেকে চট্টগ্রামের ফিরে গতকাল দুপুরে হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়েন ডঃ আ ফ ম খালিদ হোসেন। গতকাল সন্ধ্যায় তাকে চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে বর্তমানে তিনি সিসিউতে চিকিৎসাধীন রয়েছেন।

ড. আ ফ ম খালিদ হোসাইনের পরিবার দেশবাসীর কাছে তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন। হাসপাতালে গিয়ে ভিড় করে তার চিকিৎসায় বিঘ্নিত না ঘটাতেও অনুরোধও জানানো হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ