শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

তালেবানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব গ্রহণ জাতিসঙ্ঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে মানবিক সহায়তা ত্বরান্বিত করতে তালেবানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব গ্রহণ করেছে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। বুধবার এ প্রস্তাব গ্রহণ করা হয়।

তালেবানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এ প্রস্তাব উত্থাপন করেছে যুক্তরাষ্ট্র। পরে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের সর্বসম্মতিক্রমে এ প্রস্তাবটি গ্রহণ করা হয়।

জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের এ প্রস্তাব অনুসারে, আফগানিস্তানে মানবিক সহায়তা কার্যক্রম ও মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য যে সকল কর্মকাণ্ড চলছে তার জন্য অর্থায়নের ক্ষেত্রে তালেবানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এ কারণে আফগানিস্তানে মানবিক সহায়তার ক্ষেত্রে অর্থায়নে জন্য তহবিল গঠন করা যাবে। আফগানিস্তানে মানবিক সহায়তা তহবিলের জন্য অর্থ প্রদান বা অন্যান্য অর্থনৈতিক সহায়তা করা বৈধ।

জাতিসঙ্ঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড এ প্রস্তাবটি গ্রহণ করার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, আফগানিস্তানে মানবিক সহায়তা কার্যক্রম ও মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য অন্য যে সকল কর্মকাণ্ড চলছে তা ত্বরান্বিত করতে দেশটির ওপর থেকে জাতিসঙ্ঘের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

জাতিসঙ্ঘে ব্রিটিশ রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড বলেন, এ প্রস্তাবটি গ্রহণ করার ফলে আফগানিস্তানের বহু মানুষের জীবন রক্ষা হবে।

জাতিসঙ্ঘের মতে, আফগানিস্তানে দু’কোটি ৪০ লাখ মানুষের জীবন রক্ষার্থে জরুরি মানবিক সহায়তা প্রদান করা দরকার। কারণ, আফগানিস্তানের অর্থনীতি আমাদের চোখের সামনেই ধ্বংস হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ