শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ফটিকছড়ির প্রবীণ আলেম মাওলানা কাজী ফয়জুল্লাহ'র ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান।।

ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরবিয়া মুনাফখিল মাদ্রাসার সাবেক পরিচালক ও ভূজপুর হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) বালক বালিকা মাদরাসার সদরে মুহতামিম মাওলানা কাজী ফয়জুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ (১৯ডিসেম্বর) রবিবার বেলা ৩ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তার হয়েছিল৫৫বছর। মৃত্যুকালে তিনি ১স্ত্রী, ১,ছেলে ৩ মেয়ে, হাজার হাজার ছাত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম দীর্ঘ ৩০ বছর যাবত মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন । দেশ-বিদেশে তার হাজার হাজার ছাত্র মসজিদ, মাদ্রাসা ও দ্বীনি খেদমতে নিয়োজিত আছেন। তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আগামীকাল সোমবার সকাল ১০ টায় পুরাতন রামগড় আজিজুল উলুম কাজীবাড়ি মাদ্রাসায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ