বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

বগুড়ায় প্লাস্টিক কারখানায় আগুন, ৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বিআইআরএস নামের একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে ৫ জন মারা গেছেন।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে অগ্নিকাণ্ডটি ঘটে। দুপুর দুইটার দিকে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নওগাঁ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক একেএম মোরশেদ বলেন, বেলা ১১টা ৫৫ মিনিটে তাদের কাছে সান্তাহারের একটি কারখানায় আগুন লাগার খবর আসে। পরে সেখানে গিয়ে দেখেন বগুড়ার তিনটি সেখানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

এ সময় নওগাঁ থেকে আরও চারটিসহ আশপাশের উপজেলার দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানা থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। আর কেউ হতাহত হয়েছেন কি-না তাও নিশ্চিত হওয়া যায়নি।

আদমদীঘি উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস কর্মকর্তা রুহুল আমীন গণমাধ্যমকে জানান, সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুসহ কয়েকজন মিলে ওই পৌর এলাকার বশিপুর নামক স্থানে বিআইআরএস নামে প্লাস্টিকের ওই কারখানা গড়ে তোলেন।

সেখানে প্লাস্টিক থেকে ওয়ানটাইম গ্লাস-প্লেট উৎপাদন করা হতো। কারখানাটিতে শতাধিক শ্রমিক কাজ করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, আগুন নিয়ন্ত্রণে নেয়ার পর উদ্ধার অভিযান চলছে।

কারখানা মালিকদের পক্ষে পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু জানিয়েছেন, কারখানায় উৎপাদন চলাকালেই অগ্নিকাণ্ড ঘটে। তবে কীভাবে তা ঘটলো সেটি নিশ্চিত হওয়া যায়নি। প্রায় ৩৫ কোটি টাকার যন্ত্রপাতি ছাড়াও উৎপাদন কাজে ব্যবহৃত কাঁচামাল সবই পুড়ে গেছে। পুলিশ ও দমকল বাহিনী হতাহতের উদ্ধার ও মালামাল সরিয়ে নেয়ার কাজ করছেন বলেও জানান তিনি।

-এটি