বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

আখাউড়া দক্ষিণ ইউপি নির্বাচনে সব প্রার্থীদের এক মঞ্চে এক অঙ্গিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোহাম্মদ আবির
ব্রাহ্মণবাড়িয়া থেকে>

আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হিরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠে সুষ্ঠু শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের লক্ষ্যে একই মঞ্চে সকল প্রার্থীদের নিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলো ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।

আজ শনিবার (১১ ডিসেম্বর) দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে ফলাফল আসুক না কেনো সকল প্রার্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন।

এসময় দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জালাল উদ্দিন ও আজাদ ভূঁইয়া সহ সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী দশজন, নয়টি ওয়ার্ডের মেম্বার প্রার্থী ৩২ জন তাদের ভিন্ন ভিন্ন কর্মপরিকল্পনা থাকলেও তারা একটি স্থানে একমত পোষণ করে বলেন যে দক্ষিণ ইউনিয়নকে মাদকমুক্ত, ইভটিজিং মুক্ত পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করেন।

এছাড়াও নয়টি ওয়ার্ডে সেবার মান নিশ্চিত করাসহ রাস্তাঘাট নির্মাণ শিক্ষা ব্যবস্থায় আধুনিকায়ন চিকিৎসার মান উন্নত করণ সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার অঙ্গিকার করেন তারা।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা রুমানা আক্তার, কসবা আখাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নাহিদ হোসেন, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন বিট পুলিশ অফিসার এসআই মইনাল হোসেন খান,সহকারী বিট পুলিশ অফিসার এসআই হেলাল প্রমূখ।

-এটি