বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

রেস্ট হাউস থেকে ছাত্রলীগ নেতাসহ ১০ তরুণ-তরুণী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকার এক রেস্ট হাউস থেকে ছাত্রলীগের এক নেতাসহ ১০ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, আটক ১০ জনের মধ্যে নগরের পাঁচলাইশ থানা শাখা ছাত্রলীগের সহসভাপতি আবদুল আল আহাদ রয়েছেন। বাকি ৯ জনের মধ্যে পাঁচজন আহাদের সহযোগী। এছাড়া অন্য চারজন তরুণী।

ওসি জাহিদুল কবির বলেন, নগরের নাসিরাবাদ আবাসিক এলাকার তিনতলার একটি ভবনের নিচতলায় অনৈতিক কাজ চলছে, এমন খবর পায় পুলিশ। এ খবরের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়।

আজ শুক্রবার দুপুরে আটক ব্যক্তিদের মহানগর অধ্যাদেশ অনুযায়ী, আদালতে পাঠানো হবে। তাদের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ