বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

‘ইমাম খতিবদের অধিকার নিজেরাই আদায় করে নিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ।।

ইমাম ও খতীবগণ হচ্ছেন জাতির রাহবার, সমাজের সম্মানিত ব্যক্তি। মসজিদের ইমামতি হচ্ছে সম্মান ও শ্রদ্ধার একটি জায়গা। ইমামগণ দেশ ও জাতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কিন্তু ইমামদেরকে যেভাবে মূল্যায়ন করার কথা ছিল সেভাবে মূল্যায়ণ না করার কারণে সম্মানিত ইমাম- মুয়াজ্জিন ও খতীবগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সুতরাং এখন ইমামগণ আর অসতর্ক ও পিছিয়ে থাকার সুযোগ নেই, নিজেদের দায়িত্ব সম্পর্কে আরো সতর্ক হতে হবে এবং নিজেদের অধিকার নিজেরাই আদায় করে নিতে হবে।

গত বুধবার (৮ ডিসেম্বর) বাদ এশা জালালাবাদ ইমাম সমিতির কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট আলেম সিলেটের ভার্থখলা মাদসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা শায়খ মজদুদ্দিন আহমদ নগরীর জিন্দাবাজারস্থ বাইতুল আমান জামে মসজিদে জালালাবাদ ইমাম সমিতি কতোয়ালী থানা শাখার কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য দান কালে উপরুক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, জালালাবাদ তথা সিলেট থেকে ইমামগণের অধিকারের আওয়াজ উত্তোলন করলে ইনশাআল্লাহ সারা দেশে এর প্রভাব পড়বে।

থানা কমিটির আহবায়ক মাওলানা মুফতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা সিরাজুদ্দীন আনসারীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় শাইখুল হাদিস মাওলানা মুফতি এহতেশামুল হক ক্বাসিমীকে সভাপতি এবং মাওলানা মুফতি মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কতোয়ালী থানা কমিটি গঠন করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতি কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সেক্রেটারী জেনারেলর মাওলানা হোসাইন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুফতী রশিদ আহমদ, সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শরীফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওলীউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল-মামুন, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ জৈন্তাপুরী, সহ প্রচার সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ, মাওলানা সালিম আহমদ সোলাইমান, অর্থ সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফিজ আব্দুল মুনিব।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, বিমান বন্দর থানা শাখার আহবায়ক মাওলানা আবুল হোসেন, জালালাবাদ থানা শাখার সহ সভাপতি মাওলানা শাহিরুজ্জামান, সেক্রেটারী মাওলানা মাহফুজ আহমদ, শাহপরান থানা শাখার সেক্রেটারী মাওলানা আবু তাহির মিসবাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজির উদ্দিন জেহাদী, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল মতিন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ