শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

ইবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটিতে সভাপতি ও সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের থেকে আগামী সাত কার্যদিবসের মধ্যে জীবন-বৃত্তান্ত আহ্বান করা হয়েছে। শাখা ছাত্রলীগের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতারা ক্যাম্পাসে উপস্থিত হয়ে জীবন-বৃত্তান্ত সংগ্রহ করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের পৃথক আরেকটি প্রেস বিজ্ঞপ্তিতে শাখা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে কেন্দ্রীয় সহসম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ জুলাই পলাশ-রাকিবের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক বছর মেয়াদি দুই সদস্যের কমিটি দেয় কেন্দ্র। তবে এই কমিটির নেতাদের ক্যাম্পাসে যাতায়াত ছিল মাত্র দেড় মাস। পরবর্তী সময়ে কর্মীদের থেকে অবাঞ্ছিত হয়ে তাদের বাকি সময় কাটে ক্যাম্পাসের বাইরে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ