বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

খাগড়াছড়িতে গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহীর পা বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দ্রুতগামী কাভার্ড ভ্যানের চাপায় মুহা. ওহাব আলী প্রকাশ বাদশা মিস্ত্রি (৩৫) নামে এক মোটর সাইকেল আরোহীর পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার (৬ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে মাটিরাঙ্গার নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পা বিচ্ছিন্ন হওয়া মুহা. ওহাব আলী প্রকাশ বাদশা মিস্ত্রি (৩৫) নোয়াখালী সদর উপজেলা পশ্চিম চর মদুয়া এলাকার নসির আহাম্মদের ছেলে। সে খাগড়াছড়ির ঠিকাদারি প্রতিষ্ঠান সেলিম এন্ড ব্রাদার্সে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিকাল তিনটার দিকে মোটর সাইকেল যোগে মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি যাচ্ছিলেন মুহা. ওহাব আলী প্রকাশ বাদশা মিস্ত্রি। এসময় মাটিরাঙ্গার নতুনপাড়া এলাকায় পৌছলে বিপরীত দিকে থেকে আসা পন্যবাহী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এসময় তার শরীর থেকে একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় তার ব্যবহৃত মোটর সাইকেলটি দুমড়ে- মুছড়ে যায়।

এ সময় স্থানীয়রা মুহা. ওহাব আলী প্রকাশ বাদশা মিস্ত্রিকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

-এএ