বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

অস্ত্রসহ ২৭ মামলার আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে হত্যা ও ধর্ষণসহ ২৭ মামলার আসামি কাজী মশিউর রহমানকে (৬০) গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তার কাছ থেকে ৫টি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গত রোববার (৫ ডিসেম্বর) রাত ৯টায় সলিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মশিউর খুলনা জেলার ফুলতলা তানার পায়গ্রামের মৃত কাজী গোলাম হাসানের ছেলে। সে বর্তমানে সীতাকুণ্ডের ছিন্নমুল জাফরাবাদ এলাকায় বসবাস করছে।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯টায় সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় অভিযানে যায় র‍্যাবের একটি দল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া দিয়ে মশিউর রহমানকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২ টি এলজি, ১ টি দুইনলা বন্দুক, ১ টি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, হানাহানি, অপহরণ ও জবর দখলসহ মোট ২৭টিরও বেশি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর ১৬টি অস্ত্র ও বিপুল পরিমান গোলাবারুদসহ সলিমপুর এলাকা থেকে র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছিল মশিউর। গ্রেফতার আসামিকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ