শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

দুইদিন পিছিয়েছে চরমোনাইর বার্ষিক মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চরমোনাই বার্ষিক মাহফিল ২ দিন পিছিয়ে ১০ ডিসেম্বর শুক্রবার শুরু হচ্ছে।

আজ সোমবার (৬ ডিসেম্বর) বাদ জোহর চরমোনাইতে আমীরুল মুজাহিদিন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই'র সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভা শেষে সকলের অবগতির জন্য উপরোক্ত সিদ্ধান্তের কথা জানানো হয়।

চরমোনাই বার্ষিক মাহফিল অগ্রহায়ণ'২১ অনিবার্য কারণে ৮ ডিসেম্বর এর পরিবর্তে ১০ ডিসেম্বর শুক্রবার বাদজুমা আমীরুল মুজাহিদীন হযরত পীর সাহেব চরমোনাই এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরুর সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটির নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, নায়েবে আমীরুল মুজাহিদিন ও চরমোনাই আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রিন্সিপ্যাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারী জেনারেল খন্দকার গোলাম মাওলা, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজী, চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সৈয়দ জিয়াউল করীম, চরমোনাই মাহফিল কমিটির নির্বাহী পরিচালক মাওঃ সৈয়দ এছাহাক মোহাম্মদ আবুল খায়েরসহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল গণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ