বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

চলতি অবস্থায়ই দুভাগ হয়ে গেল ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১৫টি বগি নিয়ে চলছিল আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন। পথে হঠাৎ একটি বগির জয়েন্ট খুলে যায়। এতে পাঁচটি ও ১০টি বগিতে দুভাগ হয়ে যান ট্রেনটি।

আজ সোমবার হবিগঞ্জের মনতলা স্টেশনে থেমে পুনরায় যাত্রা শুরু করলে ওই ঘটনা ঘটে।

জানা যায়, সকালে সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে ট্রেনটি। পথে মনতলা স্টেশনে বেলা ৩টা ৪০ মিনিটে যাত্রাবিরতি দেয়। দুই মিনিট পর আবার যাত্রা শুরু করলে স্টেশন ছেড়ে কয়েক গজ যেতেই মাঝখানে বগির জয়েন্ট খুলে যায়। এ ঘটনায় যাত্রীরা বিড়ম্বনায় পড়েন।
ট্রেনের একা যাত্রী জানান, আশপাশের লোকজন চিৎকার করে চালকের দৃষ্টি আকর্ষণ করছিলেন। পরে ট্রেনটি থামানো হয়। স্টেশনের কাছে এ ঘটনা ঘটেছে বলে বড় ধরনের সমস্যার হাত থেকে রক্ষা পেয়েছেন বলে জানান।

ট্রেনটি দুই ভাগ হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মো. জাহিদ হোসেন।

তিনি জানান, এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে প্রকৌশল বিভাগের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা আসলে সমস্যার সমাধান হবে। তবে এই ঘটনায় অন্য ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি। স্টেশনের কাছে হওয়ায় বিকল্প প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ