শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩

পটুয়াখালীতে তাবলীগ জামাতের ১৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পটুয়াখালীর মহিপুরে তাবলীগ জামাতের ১৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার ভোরে মহিপুর সদর ইউনিয়নের ইসুফপুর গ্রামের ফরাজী বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে।

পরে এদের মধ্যে গুরুতর আহত ১১ জনকে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে রয়েছেন- হাজি চান মিয়া (৬৫), চৌধুরী (৫৫), আলাউদ্দিন (৭০), শেখ ফরিদ (৪২), উজ্জল (৪৩), রফিকুল (২১), তৈয়ব আলী (৬০), জামান (৪৮), রফিকুল ইসলাম (৫০), জহির (২৫) ও শরীফুল (২৩)। এছাড়া সাকিব খন্দকার (২০), রেজাউল (৪২), রুমান (৪০), বাচ্চু মিয়া (৬০) মোটামুটি সুস্থ আছেন।

ভুক্তভোগীরা জানায়, গতকাল (শনিবার) সকালে ঢাকা থেকে তাবলিগ জামাতের ১৫ সদস্য ওই মসজিদে ওঠেন। রাতের খাওয়া দাওয়া শেষে তারা কেউ আর ফজরের নামাজ পড়তে উঠতে পারেননি। পরে বুঝতে পারেন দুর্বৃত্তরা রাতের খাবারের সঙ্গে চেতনাশক খাইয়ে তাদের সর্বস্ব লুটে নিয়েছেন। অসুস্থ ১১ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ