রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

মহেশখালীতে মিউনিসিপ্যাল গভর্নেন্স এ্যান্ড সার্ভিসেস প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শীর্ষক কর্মশালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন আরজু
মহেশখালী প্রতিনিধি>

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনস্থ মিউনিসিপ্যাল গভর্নেন্স এ্যান্ড সার্ভিসেস প্রকল্পের আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে ভবিষ্যতে বাংলাদেশে নগর পরিচালনার জন্য সম্ভাব্যতা যাচাই শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) সকালে মহেশখালী পৌরসভার হলরুমে মাওলানা এরফান উল্লাহর পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে কর্মশালা শুরু হয়।

এতে পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহেশখালী পৌর আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক বাবু প্রণব কুমার দে সভাপতিত্ব করেন ও মোঃ আতাহার আলী (গভর্নেন্স এন্ড ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ) এর সঞ্চালনা করেন।

উক্ত অনুষ্ঠানে পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, টিএলসিসি’র সদস্য, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সিভিল সোসাইটির সদস্য, দরিদ্র শ্রেণীর প্রতিনিধিগণ উপস্থিত থেকে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।

সম্ভাব্যতা যাচাই প্রকল্পের আওতায় ৬ টি, সিটি কর্পোরেশন ও ৮৫ টি পৌরসভায় প্রায় ৭ হাজার কোটি টাকার সাব-প্রজেক্ট কাজ যেমন- রাস্তা, ড্রেন, পৌরসভার আয়বৃদ্ধির জন্য বহুতল ভবন বিশিষ্ট সুপার মার্কেট, কিচেন মার্কেট, কমিউনিটি হল, ফুট ওভার ব্রীজ নির্মাণ, আধুনিক বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণ, কম্প্রিহেনসিভ সাব-প্রজেক্ট (যেমন-রাস্তা, ড্রেনেজ স্ট্রিট লাইট, ওয়াকওয়ে, রাস্তার বিউটিফিকেশানের জন্য রোড ডিভাইডার ও গাছের চারা রোপণ), আধুনিক বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন ভৌত অবকাঠামো নির্মাণ এবং দরিদ্র মানুষের জীবন ও জীবিকার মান উন্নয়নের জন্য দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ সহ বিভিন্ন প্রকার উন্নয়ন কাজ বাস্তবায়িত করা হবে।

মিউনিসিপ্যাল গভর্নেন্স এ্যান্ড সার্ভিসেস প্রকল্পের আওতায় নগর পরিচালনার জন্য সম্ভাব্যতা যাচাই টিমের পক্ষে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- মুহা. আল আমীন নূর,সিনিয়র নগর পরিকল্পনাবিদ, মুহা. আতাহার আলী, গভর্নেন্স এন্ড ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ, মোঃ হারুন অর রশিদ, নগর অবকাঠামো উন্নয়ন বিশেষজ্ঞ, নূরুল হক উপল, পরিবেশ বিশেষজ্ঞ মোঃ রাউফুন বসুনিয়া, সোস্যাল ডেভেলপমেন্ট এন্ড রিসেটেলমেন্ট বিশেষজ্ঞ মিসবাহ মুসতাবসির ইসলাম (সিভিল ইঞ্জিনিয়ার)। মহেশখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, পৌর সচিব নুর মোহাম্মদ চৌধুরী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ