বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

আগামী নির্বাচন নতুন বন্দোবস্তের: শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)-এর সাথে বরিশালের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় বরিশাল প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, দেশ আজ নৈতিকতা ও সুশাসনের চরম সংকটে রয়েছে। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে ইসলামি আদর্শভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন নতুন বন্দোবস্তের নির্বাচন। আগামীর বাংলাদেশকে নতুন করে সাজাতে চাই। 

শায়খে চরমোনাই বলেন, জনগণের সমর্থন পেলে সংসদে গিয়ে এই এলাকার মানুষের ন্যায্য অধিকার আদায়ে দৃঢ় ভূমিকা রাখবো।বরিশাল অঞ্চলের উন্নয়ন, নদীভাঙন রোধ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সংস্কার এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করবো।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি নির্বাচন, চলমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামী রাজনীতির লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী এসহাক মুহাম্মাদ আবুল খায়ের সহ বরিশাল মহানগর ও জেলা নেতৃবৃন্দ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ