বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

হিলিতে পাতা পেঁয়াজের কেজি ২০ টাকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরবরাহ বাড়ায় হিলিতে পাতা পেঁয়াজের দাম কমেছে। তিন দিনের ব্যবধানে প্রায় অর্ধেকে নেমেছে পেঁয়াজের দাম। গত তিনদিন আগে যে পাতা পেঁয়াজ ছিল ৪০ থেকে ৪৫ টাকা সে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি। দাম কমায় বেচাবিক্রি ও বেড়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) হিলি কাঁচা বাজারের দোকানগুলোতে দেখা যায়, প্রতিটা দোকানে থরে থরে সাজানো পাতা পেঁয়াজ। নতুন পাতা পেঁয়াজ সরবরাহ বেশি হওয়ায় কমতে শুরু করেছে পাতা পেঁয়াজের দাম। নতুন পাতা পেঁয়াজের দাম কমার খবরে বেশি করে কিনছে ক্রেতারা। তাই ভারতীয় আমদানি করা পেঁয়াজের দামও কমেছে।

পেঁয়াজ কিনতে আসা কয়েকজন জানান,গত সপ্তাহের চেয়ে আজকে অনেকটাই পাতা পেঁয়াজের দাম কমে গেছে এবং পাতা পিয়াজ তরকারিতে খেতে খুব সুস্বাদু লাগে। তাই তারা পাতা পেঁয়াজ কিনেছে।

পেঁয়াজ বিক্রেতা কয়েকজন জানান, গত সপ্তাহ থেকে বাজারে উঠতে শুরু করেছে পাতা পেঁয়াজ, নতুন পাতা পেঁয়াজ বাজারে আসার খবর শুনে ক্রেতারা খুশিতে বেশি করে কিনছে। প্রথম দিকে বাজারে পাতা পেঁয়াজের দাম একটু বেশি থাকলেও এখন তা অনেকটা কমে গেছে।

তারা জানান, গত সপ্তাহে যে পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ টাকা দরে, আজকে সে পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ২০ টাকা দরে। নতুন পাতা পেঁয়াজের দাম কমাতে ক্রেতারাও বেশি করে কিনছে বলে জানান বিক্রেতারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ