শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় ওমরাহ জিতলেন যিনি মসজিদুল হারামে ৩৪ মিটার উচ্চতার বিশাল ঝাড়বাতি, ওজন ১৮ টন এরাবিয়ান প্রোপার্টিজের ল্যান্ড শেয়ার মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’

মানিকগঞ্জের প্রবীণ আলেম মুফতি আব্দুল বাতেন আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ আফফান: মানিকগঞ্জের বাস্তা জামিয়া আশরাফিয়া মাদরাসা ও এতিমখানার (বাস্তা মাদরাসা) পরিচালক মুফতি আব্দুল বাতেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন বলে আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চত করেছেন মুফতি আব্দুল বাতেনের বড় ছেলে মুফতি মাহবুবুর রহমান ।

মৃত্যুকালে মুফতি আব্দুল বাতেন স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, অসংখ্য ছাত্র ও অসংখ্য ভক্ত অনুরাঁগী রেখে গেছেন ।

জানা যায়, তিনি রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগের (লালবাগ মাদরাসা) ফারেগ। দীর্ঘ ৪৩ বছর তিনি দীনের খেদমত করেছেন। সারা দেশে তার অসংখ্য ছাত্র রয়েছে। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। দেশের বিভিন্ন হাসপাতালে তিনি চিকিৎসা করেছেন। আগামী ৫ ডিসেম্বর চিকিৎসার জন্য মাদ্রাজ যাওয়ার কথা ছিল।

আজ জুমার পর বেলা ৩টার দিকে মরহুমের জানাজার নামাজ হওয়ার কথা রয়েছে। বাস্তা মাদরাসায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার নামাজে ইমামতি করবেন মরহুমের বড় ছেলে মুফতি মাহবুবুর রহমান।

-কেএল