মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

পরমাণু সমঝোতা নিয়ে যে বার্তা দিলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী পশ্চিমা দেশগুলোকে এই সমঝোতায় ফিরে এসে এতে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন। তিনি সোমবার তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ‘ইকো’র ১৫তম শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে এ আহ্বান জানান।

এরদোগান বলেন, পরমাণু সমঝোতা বাস্তবায়ন করা হলে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তিনি ইরানের ওপর আরোপিত একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করারও আহ্বান জানান।

এর আগে সোমবারই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে বর্তমান অচলাবস্থার জন্য দায়ী দেশ হিসেবে আমেরিকাকে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি পরিহার করতে হবে এবং এটিতে স্বাক্ষরকারী অন্যান্য দেশকেও ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

পাঁচ মাস বিরতির পর আজ (২৯ নভেম্বর) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে নতুন করে পরমাণু সমঝোতা ইস্যুতে আলোচনা হতে যাচ্ছে। ইরানের বিরুদ্ধে মার্কিন সরকার একতরফা ও অবৈধভাবে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা প্রত্যাহার করার লক্ষ্য নিয়ে ইরান এ আলোচনা শুরু করতে যাচ্ছে। ইরানের অবস্থানের প্রতি রাশিয়া ও চীন সমর্থন দিচ্ছে। পরমাণু সমঝোতার কোনো পক্ষ না হওয়ায় আমেরিকা আলোচনায় সরাসরি যোগ দিতে পারছে না।

সূত্র: পার্সটুডে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ