সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

‘দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইসলামী অনুশাসনের বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর নেতৃবৃন্দ বলেছেন, পরিকল্পনা মন্ত্রীর বক্তব্য প্রমাণ করে দেশে দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে। দেশের প্রতিটি সেক্টর দুর্নীতিতে আকুন্ঠ নিমজ্জিত। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করেছে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইসলামের অনুশাসনের বিকল্প নেই।

নেতৃবৃন্দ বলেন, ইসলামের আদর্শ সর্বত্র পৌঁছে দিয়ে ইসলামী সমাজ গঠনে অনুপ্রাণিত করতে হবে।

শনিবার বিকেলে কাওরান বাজারস্থ আশিয়ান রেস্টুরেন্ট-এ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানা শাখা আয়োজিত দাওয়াতী সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সভায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করার দাবি জানিয়ে কঠোরহস্তে বাজার নিয়ন্ত্রণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

দাওয়াতী সভায় প্রধান অতিথি ছিলেন- সংগঠনের ঢাকা মহানগর উত্তর প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ। থানা সভাপতি আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোহাম্মদ ইলিয়াস হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত দাওয়াতী সভায় থানা নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ে লোকজন অংশ নেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ