শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ।। ১৫ কার্তিক ১৪৩৩ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কিশোরগঞ্জের বিশিষ্ট আলেম মাওলানা আসআদুর রহমান কাসেমীর  ইন্তেকাল একজন জাতীয় অভিভাবক ড. ইয়াহইয়ার রহমান ‘বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণ করুন’ প্রয়োজনে ঢাকার রাজপথে সমবেত হওয়ার জন্য প্রস্তুত থাকুন: আমিরে মজলিস সারা আলি খানকে ক্ষমা চাওয়ার আহ্বান ধর্মীয় নেতার  শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা বাস্তবায়নে পাশে থাকবে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী  ইলমের পথে জ্ঞানার্জনের সিদ্ধান্ত  অকৃতকার্য বিষয়ে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন ৪ লাখের বেশি শিক্ষার্থী মিরপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ এইচএসসি ও সমমানে পাসের হার নিম্নমুখী, ফেল বেড়েছে ৮৫ হাজার

রাশিয়ায় কয়লাখনি দুর্ঘটনায় ৫২ শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় কয়লাখনিতে দুর্ঘটনায় অন্তত ৫২ জন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। এ ঘটনায় বেশ কয়েকজন খনিতে আটকা পড়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মস্কো থেকে সাড়ে ৩ হাজার কিলোমিটার দূরে অবস্থিত তুষারঢাকা কেমেরোভো অঞ্চলের লিস্টভিয়াঝনিয়া কয়লাখনিতে অগ্নিকাণ্ড ঘটনা থেকে দুর্ঘটনার সূত্রপাত। পরে সেখানে আটকা পড়েন অনেক শ্রমিক। তাদের উদ্ধারে কার্যক্রম শুরু হলেও পরে তা বন্ধ হয়ে যায়।

দুর্যোগ ব্যবস্থাপনায় যুক্ত থাকায় এক কর্মকর্তা জানান, উদ্ধার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন আটকে থাকা শ্রমিকরা। তাদের অনেকে শ্বাসকষ্টজনিত সমস্যায় পড়েন। আটকে থাকা কেউ হয়তো জীবিত নেই।

বিবিসি জানায়, খনিতে ২৮৫ জন শ্রমিক কাজ করতো। আগুনের ঘটনায় তাদের অধিকাংশই বের হয়ে আসতে সমর্থ হয়।

উদ্ধারকারীরা জানান, তারা ৪৯ জন শ্রমিককে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক।

স্থানীয় গভর্নর সের্গেই সিভিলেভ বলেছেন, খনিতে অতিমাত্রায় মিথেন ও কার্বন ডাই–অক্সাইড গ্যাসের উপস্থিতি রয়েছে। তাই খনিটি বিস্ফোরণের প্রচণ্ড ঝুঁকিতে আছে। এ কারণে গ্যাস না কমা পর্যন্ত উদ্ধার ও তল্লাশি অভিযান স্থগিত করেছে উদ্ধারকারী বাহিনী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ