বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো

চট্টগ্রামে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তবে তাৎক্ষণিভাবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ছাড়া কারখানার ভেতরে কোনো মানুষ আটকে আছে কি না তাও নিশ্চিত করতে পারেনি দমকল বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশের হোমল্যান্ড নামে একটি রাসায়নিক কারখানায় সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। এর কয়েক মিনিট পর সেখানে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে স্টেডিয়ামের নিরাপত্তায় রাখা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে।

আগুন তীব্রতা বেশি থাকায় পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের আরও ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

জানা গেছে, রাসায়নিকের এ কারখানাতে বিপুল পরিমাণ দাহ্যপদার্থ রয়েছে। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ