শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

সুন্দরবনের বনজীবীদের সামনে নতুন সম্ভাবনার দ্বার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দস্যুমুক্ত হওয়ায় বাংলাদেশের ফুসফুস খ্যাত সুন্দরবন কেন্দ্রিক জীবন জীবিকা এখন আগের চেয়ে নিরাপদ।

স্বস্তির নি:স্বাস ফেলছে জেলে, মাওয়াল ও স্থানীয়রা। বনজীবী এসব মানুষের কাছে সুন্দরবন এখন সম্ভাবনার এক নতুন দিগন্ত। তবে, দস্যুমুক্ত রেখে সম্ভাবনার এই ধারা অব্যাহত রাখার আহ্বান সংস্লিষ্টদের।

সাতক্ষীরার আব্দুল খালেক। সুন্দরবনের নদীতে মাছ ধরাই তার একমাত্র জীবিকা। সেই জীবিকার জন্য তাকে বার বার মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। চার বছর আগে দস্যুরা তাকে ধরে নিয়ে গিয়েছিলো দুই বার। প্রতিবারই মুক্তিপণ দিয়ে জীবন নিয়ে ফিরে এসেছেন তিনি।

মুক্তিপণের টাকা দিতে দেরি হওয়ায় তাকে দিয়ে বিভিন্ন নৌকায় ডাকাতি পর্যন্ত করিয়েছে দস্যুরা। তবে, এখন সুন্দরবন দস্যুমুক্ত হওয়ার খবরে খালেকের মত বনজীবীদের চোখে মুখে স্বস্তির ছাপ।

তবে, সুন্দরবন কী আসলেই দস্যুমুক্ত হয়েছে এমন প্রশ্ন অনেকের। স্থানীয়বাসিন্দারা বলছেন, বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটলেও আগের তুলনায় অনেকটা শান্ত সুন্দরবন।

দস্যুমুক্ত সুন্দরবনের এই ধারাবাহিকতা ধরে রাখা রাখতে চায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই জন্য সুন্দরবনে দুটি স্থায়ী ক্যাম্প পাচ্ছে র‌্যাব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ