শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় আলোচনা হলো যেসব বিষয় সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন গহরপুরী রহ.কে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ মন্তব্য, ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ার প্রধান কারিগর’ সীমান্তে পুশইন ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: মাওলানা ইউনুস আহমদ ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন রোববার

ইসলাম থেকে দূরে সরে যাওয়ায় মানুষ অনৈতিকতায় ধাবিত হচ্ছে: মুফতী সৈয়দ ফয়জুল করীম 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, দেশে দুর্নীতি অত্যন্ত প্রকট আকার ধারণ করেছে। প্রতিটি সেক্টরে দুর্নীতিতে ছেয়ে গেছে। গতকাল পরিকল্পনা মন্ত্রীর একটি বক্তব্য খেয়াল করলে বুঝা যায়, তিনি বলেছেন, ‘১০০ টাকা বরাদ্দ হলে গ্রামে পৌঁছে ১০ টাকা’ পরিকল্পনা মন্ত্রীর এ বক্তব্যই প্রমাণ করে দেশে দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছেছে?

ফয়জুল করীম বলেন, ইসলামে দুর্নীতির কোন সুযোগ নেই। দুর্নীতি মানুষ কেন করে, তা নির্ণয় করে সে আলোকে কঠোর ব্যবস্থা করে। কঠোর শাস্তির বিধানের ফলে কেউ দুর্নীতি করার সাহস পায় না।

শরিয়তপুর জেলা সদরের আংগারিয়া তুলাতলা মাদরাসা মাঠে অনুষ্ঠিত বিশাল ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে লক্ষ জনতার ঢল নামে। সম্মেলনে শহরের ওলামায়ে কেরাম এবং মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

মুফতী সৈয়দ ফয়জুল করীম বলেন, সমাজ ও রাষ্ট্রের কোথাও ইসলাম প্রতিষ্ঠিত না থাকায় মানুষ নৈতিকতাহীন হয়ে পড়েছে। ইসলাম থেকে দূরে সরে যাওয়ায় মানুষ অনৈতিকতায় ধাবিত হচ্ছে। সামাজিক অবকাঠামো ভেঙ্গে যাচ্ছে। নারী নির্যাতন, ধর্ষণ বেড়ে যাচ্ছে। মানুষ বিচারহীনতায় ভুগছে। জোর যার মুল্লক তার পরিস্থিতিতে মানুষ অসহায় জীবন যাপন করছে। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, মানবতার ধর্ম, এ কথা মানুষ বেমালুম ভুলে যাচ্ছে। ফলে সমাজের সর্বত্র অশান্তি বিরাজ করছে।

মুফতী ফয়জুল করীম বলেন, বিশ্বের সর্বত্র মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত। আজ যারা নারী অধিকার ও মানবাধিকারের কথা বলে, তারাই নারীদের অসম্মান করে এবং মানবাধিকার বেশি লঙ্ঘন করেন। এমতাবস্থায় সকলকে ইসলামের বিধিবিধান অনুসরণ অনুকরণ করতে হবে। ইসলাম ছাড়া মানবতার মুক্তি কস্মিণকালেও সম্ভব নয়। তাই আসুন ইসলামের সুমহান পতাকাতলে সমবেত হই। ইসলাম ও মানবতার পক্ষে ময়দানে অবতীর্ণ হই।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ