শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

বিএনপি কার্যালয় ঘিরে রাখার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন ও দলীয় নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পুলিশ দলীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে বলে দাবি করছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

তবে অবরুদ্ধ করে রাখার বিষয়টি অস্বীকার করছে পুলিশ।

জানা যায়, নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে পুলিশ। অন্যদিকে কার্যালয়ের ভেতর কর্মীরা দাঁড়িয়ে আছেন। তবে কার্যালয়ের গেটে কোনো তালা দেখা যায়নি।

বিএনপি নেতাকর্মীরা জানান , সোমবার বিকেলে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে দেওয়ার দাবিতে সমাবেশ ছিল। সন্ধ্যার দিকে পুলিশ কার্যালয়ের আশেপাশে ঘেরাও করে। তখন গেট দিয়ে বের হলেই পুলিশ আটক করে বলে দাবি তাদের ।

বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, আমিসহ ভেতরে কয়েক শ নেতাকর্মী অবরুদ্ধ আছি। বের হলেই আটক করা হচ্ছে। এখন পর্যন্ত কয়েকজনকে আটক করেছে। বের হলে আটক বা গ্রেপ্তার হবে এ ভয়ে কেউ বের হচ্ছে না।

তিনি আরো বলেন, ভেতরে যেসব নেতাকর্মী আছেন তারা সবাই তাদের মামলায় জামিনে রয়েছে। কারো বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নাই। তারপর ও আমাদের হয়রানি করা হচ্ছে।

তবে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানায়, বিএনপির নেতাকর্মীরা নিজরাই অবরুদ্ধ হয়ে রয়েছেন। পুলিশ তাদের কিছুই করেনি। এখন তারা অবরুদ্ধ হয়ে থাকলে পুলিশ কী করবে। মূলত অনেক লোকজন জড়ো হওয়ার কারণে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিএনপি কার্যালয় এলাকায় অবস্থান করছে। যেন অপ্রীতিকর কোনো পরিস্থিতি না হয়।

তবে আটকের অভিযোগ বিষয়ে কোনো মন্তব্য করেনি পুলিশ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ