আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার জামেয়া ইসলামিয়া ইসলামবাগ মাদরাসা-মসজিদ কমিটির সাথে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর-সমঝােতা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী মাওলানা আফেন্দী ইসলামবাগ মাদরাসায় স্বপদে ফিরে আসার সিদ্ধান্ত হয়।
আজ রোববার সকাল ১০ টায় ঢাকা সাত আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিম তার বাসায় এক জরুরি বৈঠকে ডাকেন। অনুষ্ঠিত বৈঠকে কিছু শর্তসংবলিত একটি সমঝোতা স্বারকে স্বাক্ষর করার জন্য বলা হয় মাওলানা আফেন্দীকে। শুরুতে মাওলানা আফেন্দীর আপত্তি থাকলেও এক পর্যায়ে উভয়পক্ষ উক্ত স্বারকে স্বাক্ষর করে সমঝোতা করেন। সমঝোতা শেষে মাওলানা আফেন্দীকে তার স্বপদে সমাসীন করা হয়।
সংসদ সদস্য হাজী মুহাম্মদ সেলিম ও মাদরাসার কমিটির স্বাক্ষর করা সমঝোতা স্বারকে বলা হয়, নিমােক্ত শর্তাবলি অনুসরণ ও প্রতিপালনের শর্তে বর্তমান কমিটির কাছে অঙ্গীকারাবদ্ধ হয়ে জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদরাসার প্রিন্সিপাল হিসাবে পুনরায় দায়িত্ব গ্রহণ করলাম। কমিটি কর্তৃক অব্যহতিপ্রাপ্ত কোন শিক্ষক-কর্মচারীকে মাদরাসায় নিয়োগ দেয়া যাবে না।
এখন থেকে মাদরাসা-মসজিদের শিক্ষক, খতীব, ইমাম ও কর্মচারী নিয়োগ বিয়োগ কমিটির নিয়ন্ত্রণাধীন থাকবে। ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়ছেন তাদের কাউকে বাদ দেয়া যাবে না। মাদরাসার অভ্যন্তরীন সববিষয় মজলিসে শূরার সিন্ধান্তক্রমে বাস্তবায়িত হবে। মজলিসে শূরার বর্তমান সভাপতি স্বপদে বহাল থাকবেন। মাদরাসায় অর্থনৈতিক বিষয় সম্পূর্ণরূপে কমিটির নিয়ন্ত্রণে পরিচালিত হবে। মাদরাসার ছাত্রদেরকে বাজনৈতিক কোন কর্মসূচীতে অংশ গ্রহণ করানাে যাবে না এবং মাদরাসার অভ্যন্তরেও কোন রাজনৈতিক চর্চা করা যাবে না। দুই জন ভাইস প্রিন্সিপাল থাকবেন ক, ভাইসপ্রিন্সিপাল: প্রশাসনিক ও উন্নয়ন খ, ভাইসপ্রিন্সিপাল: শিক্ষা বিভাগ। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রিন্সিপাল সাহেবকে প্রতিষ্ঠানে বাধ্যতামূলক উপস্থিত থাকতে হবে।
প্রিন্সিপাল ও ভাইসপ্রিন্সিপালগণ কমিটির সভাপতি/সেক্রেটারী থেকে তাদের প্রয়োজনীয় ছুটি নিতে পারবেন। প্রিন্সিপাল সাহেব মাদরাসা-মসজিদ বিষয়ে মাদরাসার ভেতর ছাত্র-শিক্ষক, এলাকার লােকজন বা অন্য কোন ব্যক্তির মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাদরাসা-মসজিদের স্বার্থের বিরুদ্ধে, কমিটির বিরুদ্ধে কোন ধরনের উস্কানীর ইন্ধন দিতে পারবেন না। এমনটি প্রমাণিত হলে কমিটি তার বিরুদ্ধে শাস্তিমূলক যে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।
এর আগে আজ ঢাকার ইসলামবাগ à