মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্তের হার বাড়ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার দাপট একদিনের ব্যবধানে কিছুটা বেড়েছে। সারা বিশ্বের টিকাকরণের হার বেড়ে যাওয়ায় কমতে কমতে আবারও বাড়তে শুরু করেছে করোনা শনাক্তের হারও। গত কয়েক দিন আক্রান্ত-মৃত্যুর সংখ্যা প্রায়ই ওঠানামা করছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (২১ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে আরও ৭ হাজার ৮৫৬ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৫ লাখ ৯৯ হাজার ৫২১ জন।

এর আগে শনিবার (২০ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল ৭ হাজার ৪৬১ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিল ৫ লাখ ৯২ হাজার ১২০ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৭৪ লাখ ৬ হাজার ৪৫৭ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৬৩ হাজার ৩৮ জনে। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ২৩ লাখ ৫৫ হাজার ৬৭০ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৪ কোটি ৮৫ লাখ ৫৮ হাজার ২২৯ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৯৩ হাজার ৫৩৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৫ লাখ ৪ হাজার ৬৮৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭ হাজার ৬৪ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২০ লাখ ২ হাজার ১৫০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১২ হাজার ৬২৫ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ