বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

অন্তঃসত্ত্বা স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ইয়াছিনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ফেনীর জেলা ও দায়রা জজ আদালত। জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুননেছা রবিবার এ রায় দেন।

এ মামলার রায়ে বলা হয়, ফাজিলপুরে গৃহবধূ শিরিন আক্তারকে বৈদ্যুতিক শক দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর আগে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আসামিকে আদালতে হাজির করা হয়।

আদালত সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৯ সালের ৫ মার্চ রাতে শিরীনকে হত্যা করা হয়। ঘটনার দুইদিন পর খুনের অভিযোগ এনে শিরিনের মা রেজিয়া বেগম বাদী হয়ে ইয়াছিনকে আসামি করে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারের পর একই বছরের ৮ মার্চ অভিযুক্ত ইয়াছিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু তাহের চলতি বছরের ১৮ জানুয়ারি ইয়াছিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে ১০ নভেম্বর মামলার চার্জ গঠন হয়।

এ মামলায় মোট ২১ জন সাক্ষী এবং ৮ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হাফেজ আহম্মদ বলেন, এ রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

বাদী পক্ষে আইনজীবী আবদুর সাত্তার বলেন, রায়ে খুশি বাদী পক্ষ। তবে আসামি পক্ষের আইনজীবী বলেন, রায়ে ন্যায় বিচার পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ নভেম্বর সদর উপজেলার ফাজিলপুর এলাকার মো. ইয়াছিনের সঙ্গে শিরীন আক্তারের বিয়ে হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ