রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

শায়খ আবদুস সাত্তার রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ আফফান: খলিফায়ে মাদানী আল্লামা আব্দুল গাফফার রহ. এর বড় ছাহেবজাদা, আল্লামা বদরপুরী রহ. এর অন্যতম খলিফা শায়খ আবদুস সাত্তার রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আগামীকাল বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা থেকে সিলেট জকিগঞ্জের মুনশী পাড়ার জামিয়া আল্লামা আব্দুল গাফফার মামরখানী মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

শায়খ আবদুস সাত্তার রহ. এর ভাতিজা মাওলানা মোহাম্মদ জারির হোসাইন আওয়ার ইসলামকে এসব তথ্য জানিয়েছেন।

এতে সভাপতিত্ত্ব করবেন- জামিয়া পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুল জলিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- জামিয়া ইসলামিয়া ফয়জে আম মুন্সিবাজার মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- মুন্সিবাজার মাদ্রাসার নির্বাহী মুহতামিম আল্লামা আব্দুল মুছব্বির, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সহ সভাপতি ও গহরপুর জামেয়ার মুহতামিম মাওলানা মুসলেহুদ্দীন রাজু, জামেয়া দ্বীনিয়া মৌলভীবাজারের শায়খুল হাদিস, শায়খ মাওলানা শামসুদ্দোহা, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল হাসান, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মুখলিসুর রহমান।

এছাড়াও শায়খে মামরখানী রহ. এর খলীফাবৃন্দ ও বিশিষ্ট উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ