সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

রাজধানীতে তিন হাজার ৭০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর ওয়ারী থেকে তিন হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মনির। এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি মোবাইল ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাবের জনসংযোগ দপ্তর এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে র‌্যাব-১০ এর একটি দল ওয়ারী থানাধীন আর কে মিশন রোড এলাকায় অভিযান চালায়। অভিযানে মাদক কারবারির মোটরসাইকেলের সিট কভারের ভেতর থেকে আনুমানিক ১১ লাখ ১০ হাজার টাকা মূল্যের তিন হাজার ৭০০ পিস ইয়াবা পাওয়া যায়।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতার ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে ওয়ারীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ