শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

গাজীপুরে কওমি শিক্ষকদের জন্য `কওমি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম ডেস্ক: কওমি মাদরাসা শিক্ষকদের জন্য `কওমি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা'র আয়োজন করা হয়েছে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তানযীমুল মাদারিসিল কওমিয়া আঞ্চলিক বোর্ডের অধীনে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

গাজীপুরের কাপাসিয়ার পুটান বড় মাদরাসায় (১৮ নভেম্বর) বৃহস্পতিবার অর্ধবেলা বিনামূল্যে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন বোর্ডের সভাপতি ও কাপাসিয়া পুটান বড় মাদরাসার মুহতামিম  মাওলানা মতিউর রহমান।

বোর্ডটি প্রায় ৯ বছর ধরে কওমি মাদরাসা শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে আসছে।

এর অধীনে নূরানী হেফজ ও কিতাব বিভাগের শিক্ষকদের জন্য ভিন্ন ভিন্ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ বছর নূরানী ও হেফজ খানার শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার (১৮ নভেম্বর) কিতাব বিভাগের শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করা হয়েছে।

যেসব বিষয়ে আলোচনা হবে প্রশিক্ষণ কর্মশালায়:

>কওমি সিলেবাসের কোন কিতাব কীভাবে পড়াতে হয়।
>কোন শাস্ত্র কীভাবে আয়ত্বে আনতে হয়।
>কোন পদ্ধতিতে পাঠদান করলে ছাত্রদের জন্য কিতাব হল করা সহজ হয়।
>যুগের চাহিদার প্রেক্ষিতে কোন কোন বিষয়ে অগ্রাধিকার দিয়ে পড়াতে হবে।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে থাকবেন যাত্রাবাড়ী মাদরাসার মুহাদ্দিস শিক্ষাবিদ ও গবেষক মাওলানা হেমায়েত উদ্দীন। বিশেষ আলোচক হিসেবে থাকবেন জামিয়া সুবহানিয়ার মুহতামিম মাওলানা মুহিউদ্দীন মাসুম।

এছাড়াও আরো অভিজ্ঞ  উলামায়ে কেরাম আলোচনা করবেন।

যাতায়াত: কাপাসিয়া বাজার থেকে চাঁদপুর বাজার। চাঁদপুর থেকে ১০টাকা অটোরিকশা ভাড়া >পুটান বড় মাদরাসা।

যোগাযোগ: 01715069146

মাওলানা মুতিউর রহমান -মুহতামিম, পুটান বড় মাদরাসা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ