রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’  অলি আহমদকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের কারণ জানালেন আমিরে মজলিস প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি সন্ধান মিলল জামেয়া দারুল মাআরিফের নিখোঁজ দুই শিক্ষার্থীর হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, মতবিনিময় টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ বিক্রির সুযোগ পেল ট্যুর অপারেটররা ‘তথ্যনির্ভর নাগরিক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মাদরাসা শিক্ষার্থীরা’

আরও ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে, যা গতকালের তুলনায় কম। আগের ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯২৮ জনে।

আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। দেশে করোনা শনাক্তের পর থেকে প্রতিদিনই পূর্ববর্তী ২৪ ঘণ্টার আপডেট জানিয়ে আসছে স্বাস্থ্য অধিদপ্তর।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২১৩ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে, এই সংখ্যাও গতকালের তুলনায় কম। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ২৩৪ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ৯৪৮ জনে। গত ২৪ ঘণ্টার পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ৩৩টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৭৬৪টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৬ লাখ ৩৪ হাজার ২৫৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৯ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ