বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

যোগী রাজ্যে গরুর জন্য অ্যাম্বুলেন্স সেবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের নতুন উদ্যোগ। গরুর জন্য অ্যাম্বুলেন্স। রাজ্যের ডেয়ারি, পশুপালন ও মৎসমন্ত্রী লক্ষ্মীনরায়ণ চৌধুরী জানিয়েছেন, 'কল দিলেই ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স যাতে পৌঁছে যায় তার ব্যবস্থা করা হচ্ছে। আপাতত ৫১৫টি অ্যাম্বুলেন্স, চালু করা হবে। পরে আরো অ্যাম্বুলেন্স চালু হবে। সম্ভবত ভারতে এই প্রথম গরুদের জন্য অ্যাম্বুলেন্স চালু করা হচ্ছে।'

মন্ত্রী জানিয়েছেন, 'এর ফলে গুরুতর অসুস্থ গরুদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে। সেজন্যই অ্যাম্বুলেন্সে একজন পশুচিকিৎসক ও তার দুই সহযোগী থাকবেন। আগামী ডিসেম্বর থেকে অ্যাম্বুলেন্স চালু হবে। তার জন্য লখনউতে কল সেন্টারও তৈরি করা হচ্ছে।'

সেইসাথে ভ্রুণ ট্রান্সপ্ল্যান্ট প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। এর ফলে যে গরু দুধ দেয় না, সেগুলো দুধ দেবে বলে মন্ত্রী জানিয়েছেন। এর ফলে ছাড়া গরুর সমস্যা দূর হবে বলে মন্ত্রী জানিয়েছেন। কারণ, দুধ দেয়া বন্ধ করলে কৃষকরা সেই গরুগুলোকে ছেড়ে দেয়। ফলে দলে দলে ক্ষুধার্ত গরু পরে কৃষকদের খেতে হামলা করে। তাই উত্তর ভারত-জুড়ে কৃষকরা রাতে ফসল পাহাড়া দেন। অনেকে খেতের চারপাশে বেড়াও দিয়েছেন।

মন্ত্রী জানিয়েছেন, এখন মথুরাসহ আটটি জেলায় এই স্কিম চালু করা হবে। মন্ত্রী বলেছেন, রাজ্যের ইতিহাসে এই প্রথম যোগী আদিত্যনাথ সরকার গোশালা বানাবার জন্য অর্থ সাহায্য করেছে। সেখানে বেওয়ারিশ গরু রাখা হয়। কোনো সাবেক সরকার এই পদক্ষেপ নেয়নি বলে তার দাবি।

প্রবীণ সাংবাদিক শরদ গুপ্তা ডয়চে ভেলেকে জানিয়েছেন, 'ভোট আসছে। তাই এই ধরনের আরো অনেক পদক্ষেপই নিতে থাকবে যোগী আদিত্যনাথ সরকার। উত্তরপ্রদেশে বেওয়ারিশ গরুর সমস্যা প্রবল। কৃষকরা ক্ষুব্ধ। গরু দুধ দেয়া বন্ধ করলে কৃষকদের পক্ষে তাদের আর খাওয়ানো সম্ভব হয় না। তাই তারা গরু ছেড়ে দেন। সেসব গরু পরে খেতে গিয়ে তাণ্ডব চালায়।' তার মতে, 'গরুর জন্য অ্যাম্বুলেন্স হয়েছে, ভ্রুণ প্রযুক্তি চালু হচ্ছে, এটা অবশ্যই ভালো কথা। কিন্তু সেইসাথে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটানো উচিত। মানুষও যাতে দরকার হলেই ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পান, সেই ব্যবস্থা করা উচিত।'

সূত্র: ডয়চে ভেলে

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ