বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ভারতের কাসগঞ্জে মুসলিম হত্যার বিচার ও উচ্চ পর্যায়ে তদন্ত করতে হবে: মাওলানা মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানি উত্তরপ্রদেশের কাসগঞ্জে পুলিশ হেফাজতে ৮ বছর বয়সী আলতাফের মৃত্যুতে দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন। রাজ্য সরকারের কাছে দাবি করেছেন, উচ্চ আদালতে এ হত্যার তদন্ত ও বিচার করতে হবে।

গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। এই মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মীদের বিচারের আওতায় আনা উচিত এবং মৃতের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত।

মাওলানা মাদানি উত্তরপ্রদেশে ধারাবাহিক পুলিশ এনকাউন্টার এবং পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা উল্লেখ করে বলেছেন, এই সমস্ত ঘটনাগুলি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটি উচ্চ পর্যায়ের কমিটি দ্বারা তদন্ত করা উচিত।

উল্লেখ্য, গতকাল রোববার জমিয়ত উলেমায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিমুদ্দিন কাসেমির নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাসগঞ্জে গিয়ে ডিএম হর্ষ মাথুর ও এসপি বুট্রে রোহান প্রমোদের সঙ্গে দেখা করে আলতাফের বিচার দাবি করেন। একই সময়ে জমিয়তের প্রতিনিধি দল বাড়ি গিয়ে আলতাফের বাবা চাঁদ মিয়াঁ ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দেখা করেন। তাদের প্রতি সমবেদনা জানান। সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তার বাবা চাঁদ মিয়া জমিয়তে উলামায়ে হিন্দের কাছে আবেদন করেন, তারা যেনো তার পক্ষে মামলা লড়েন। জমিয়তে উলেমা-ই-হিন্দের মহাসচিব মাওলানা হাকিমুদ্দিন কাসমী ছাড়াও জমিয়তে উলেমা-ই-হিন্দের সংগঠক মাওলানা মুহাম্মদ ইয়াসিন জাহাজী, জমিয়তে উলেমা-ই-হিন্দের সহসভাপতি ডাঃ আজহার আলী শেড, জমিয়তে উলেমা-ই-হিন্দের সহ-সভাপতি মুফতি মুহাম্মদ হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: আসরে হাজির

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ