বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

কুরআন প্রতিযোগিতায় সাত শত কোটি টাকার পুরস্কার ঘোষণা করলেন বাদশাহ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। সৌদি আরবের পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আবদুল আজিজ জাতীয় ও আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার জন্য অনুমোদন দিয়েছেন। এবারের পুরস্কারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় সাত শত কোটি টাকা।

সৌদি প্রেস এজেন্সি জানায়, আগামী রজব ও শা'বান মাসে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ছাত্র ছাত্রীদের আলাদাভাবে অংশ গ্রহণের সুযোগ রয়েছে। পবিত্র কুরআনের এ প্রতিযোগিতাটি শাহ সালমান ইসলামিক বিষয়ক, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। যার মোট পুরস্কারের অর্থ নির্ধারণ করা হয়েছে ৩১.২৬ মিলিয়ন রিয়াল।

এদিকে, ইসলামী বিষয়ক মন্ত্রী, দাওয়াহ ও নির্দেশনা শায়েখ ড. আব্দুল আজিজ আল শেখ প্রতিযোগিতার অনুমোদনের জন্য দুই পবিত্র মসজিদের রক্ষক বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, এটি পবিত্র কোরআনের মুখস্থ করণ, তিলাওয়াত ও তাফসীরের ২৩তম প্রতিযোগিতা। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা হবে যার মধ্যে প্রথম স্থান বিজয়ী ২০০.০০ রিয়াল, দ্বিতীয় স্থান বিজয়ী ১৮৫,০০০ রিয়াল এবং তৃতীয় স্থান বিজয়ী ১৭০,০০০ রিয়াল নগদ পুরষ্কার প্রদান করা হবে। সূত্র: সৌদি প্রেস এজেন্সি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ