শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

শায়খ মুখতার আলম শিকদারের সৌদি আরবে অনন্য কৃতিত্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শায়খ আহমদুল্লাহ।।

একটা ভালো লাগার মতো খবর হলো, পবিত্র কা’বার গিলাফের উপরের হস্তলিপি একজন বাংলাদেশির। তাঁর নাম মুখতার আলম শিকদার।

সম্প্রতি সৌদি বাদশা কিং সালমান বিন আবদুল আযীয দেশটিতে অবস্থানরত স্ব স্ব কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখা কয়েকজন প্রবাসীকে নাগরিকত্ব দিয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভুদ মুখতার আলমের নাম তাদের শীর্ষে রয়েছে। তিনি বর্তমানে কা’বা শরীফের গিলাফ তৈরির কারখানার চীফ ক্যালিওগ্রাফার হিসেবে কর্মরত আছেন।

সৌদি আরবের অতি উঁচু মাপের একজন সম্মানিত ব্যক্তি হিসেবে সৌদি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি। একজন বাংলাদেশির এমন সম্মান ও গৌরবময় অধ্যায়ের কথা অনেকেরই অজানা।

শায়খ মুখতার আলম শিকদার ১৯৬২ সালে মক্কা মুকাররমায় জন্মগ্রহণ করেন। এরপর মক্কাতেই হিফয ও প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। অ্যারাবিক ক্যালিওগ্রাফির উপর তিনি বিভিন্ন উচ্চতর ডিগ্রি নেন। মাসজিদুল হারামে অবস্থিত ‘দারুল আরকাম ইনিস্টিটিউট’ এর সম্মানিত শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন হস্তলিপি ও ক্যালিওগ্রাফি প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। সৌদিতে হস্তলিপি শেখার জন্য সবচেয়ে প্রসিদ্ধ সব পুস্তিকাও তাঁর রচিত।

তাঁর সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে খোঁজ-খবর নিয়েছি এবং সরাসরি যোগাযোগ করেছি। তিনি মূলত: বাংলাদেশের চট্রগ্রামের মানুষ। তাঁর বাবার নাম মুফিজুর রহমান শিকদার।

বাংলাদেশি বংশোদ্ভুদ শায়খ মুখতার আলমের এমন কৃতিত্বে একজন বাংলাদেশি হিসেবে আমি গর্বিত ও আনন্দিত। মহান আল্লাহ আমাদেরকে তাঁর সন্তুষ্টির পথে পরিচালিত করুন। দুনিয়া ও আখিরাতে সম্মানিত করুন।

সূত্র: শায়েখ আহমাদুল্লাহর টাইম লাইন থেকে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ