সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

খালেদা জিয়াকে জামিন দিতে প্রধানমন্ত্রীর কাছে জাফরুল্লাহর অনুরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মানবিক অনুরোধ জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ রোববার রাতে এক বিবৃতিতে তিনি এ অনুরোধ জানান।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিক বিবৃতি ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমি একজন চিকিৎসক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ এবং সরকারের প্রতি মানবিক অনুরোধ করছি অসুস্থ্য বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়ার জন্য।’

বিবৃতিতে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে নানা জটিল রোগে আক্রান্ত। তার সবদিক থেকে স্বাস্থ্যের অবনতি হয়েছে। ডায়াবেটিস পুরাপুরি নিয়ন্ত্রের বাহিরে। রক্তের হিমোগ্লোবিনও অনেক কমে গেছে।

বহু বছর ধরে আর্থারাইটিস, দাঁত ও চোখের সমস্যায় ভুগছেন। কিডনির ক্রিয়েটিন বর্ডার লাইন ক্রস করেছে। শরীরে কিছু প্যারামিটার অস্বাভাবিক আসায় তাকে নিবিড় চিকিৎসাধীন থাকতে হচ্ছে। তার শরীর প্রচন্ড দুর্বল। এরই মধ্যে করোনা ভাইরাসে তিনি আক্রান্ত হয়েছিলেন। পুনরায় হাসপাতালে ভর্তি ভাল লক্ষণ না।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এ অবস্থায় বেগম খালেদা জিয়ার প্রয়োজন উন্মুক্ত আলো বাতাসে চলাফেরা করা এবং তার ইচ্ছামত চিকিৎসা নেওয়া। তার সবচাইতে বড় প্রয়োজন প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে তাকে জামিন দেওয়া। তার শারীরিক অবস্থা, বয়স, রাজনৈতিক এবং সামাজিক দিক বিবেচনা করে বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়া হবে সরকারের উত্তম কাজ।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ